রসগোল্লা

রসগোল্লা উপকরণ :


মিষ্টির জন্য— ছানা ৩ কাপ। ময়দা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। সুজি ২ চা-চামচ। চিনি ২ টেবিল-চামচ। rosogollaখাওয়ার সোডা ১ চিমটি। এলাচ গুঁড়া সামান্য।

রসের জন্য— ৫ কাপ চিনি, ৫ কাপ জল দিয়ে জ্বাল দিয়ে পাতলা রস তৈরি করে নিতে হবে।

পদ্ধতি :


১. একটি ছড়ানো পাত্রে মুঠমুঠ করে ময়ান করা ছানা দিয়ে একে একে সব শুকনা উপকরণ ছড়িয়ে দিন।

২. হাতের তালু দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিন।

৩. এবার হাতে তেল মেখে ছানার মিশ্রণকে গোল গোল মিষ্টি বানান।

৪. এবার পাতলা রসে মিষ্টি দিয়ে  উনুনের আঁচ বাড়িয়ে ঢেকে দিন।

৫. মিষ্টি যখন ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তখন চামচে করে গরম রসের মধ্যে ঠাণ্ডা জল মিলিয়ে দিন।

৬. মিষ্টি সেদ্ধ হলে নামিয়ে ৭-৮ ঘণ্টা রসে রেখে এরপর পরিবেশন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.