ভেজিটেবিল সুপ

spring-vegetable-soup1উপকরণ


গাজর, ফুল কপি, বাধা কপি, ব্রকলি, স্প্রিং অনিওন, রসুন, টমেটো, ক্যাপসিকাম, বিনস, নুন, গোল মরিচ গুড়ো, কর্ণফ্লাওয়ার, সাদা তেল।

প্রনালি


ক্যাপসিকাম, বিনস, গাজর, ফুল কপি, বাধা কপি, ব্রকলি, স্প্রিং অনিওন, রসুন, টমেটো, সব সব্জি গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। ভালো করে ধুয়ে নিন।

কড়াইতে সামান্য সাদা তেল গরম করে তাতে রসুন কুচি দিন। একটু নাড়ুন। এবার একে একে ক্যাপসিকাম, বিনস, গাজর, ফুল কপি, বাধা কপি, ব্রকলি, স্প্রিং অনিওন, টমেটো সব সব্জি গুলো দিন। আবার একটু নাড়ুন। এবার পরিমাণ মত জল দিন। ফুটে উঠলে নুন, গোল মরিচ গুড়ো দিন। সব্জি একটু সেদ্ধ হলে অন্য একটি ছোট বাটিতে অল্প জল নিয়ে তাতে সামান্য কর্ণফ্লাওয়ার গুলে তাতে দিয়ে দিন। আর একটু ফুটলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভেজিটেবিল সুপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.