খাসির মাংসের পোস্ত বিরিয়ানি

Ingredients


  • খাসির মাংস দেড় কেজি,

  • পুদিনা পাতা ২ টে· চামচ,

  • বাসমতি চাল ১ কেজি,

  • ধনেপাতা ২ টে· চামচ,

  • টক দই দেড় কাপ,

  • এলাচ, দারুচিনি, গোলমরিচ ৪ পিস করে,

  • পেঁয়াজ ২ কাপ,

  • কাঁচা লঙ্কা ৬ টি

  • আদা বাটা দেড় টে· চামচ,

  • শাহি জিরা আধা চা চামচ,

  • ধনিয়া বাটা ১ চা চামচ,

  • পোস্ত আধ কাপ,

  • রসুন বাটা ১ টে· চামচ,

  • কেওড়ার জল ৪ টে· চামচ,

  • মরিচের গুঁড়া ১ চা চামচ,

  • লবণ পরিমাণমতো,

  • তেল (মাংসের জন্য) আধা কাপ,

  • গুঁড়া দুধ ২ টে· চামচ,

  • এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, শাহি জিরা ও চিনি ২ টে· চামচ করে,

  • জাফরান আধা চা চামচ,

  • বাটার অথবা ঘি পৌনে এক কাপ .

Instructions


  1. একটি পাত্রে মাংস পোস্ত বাটা, দই, আদা, রসুন, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দুধ, কেওড়ার জল ২ টে· চামচ ও গুঁড়া মসলার অর্ধেক দিয়ে ২-৩ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।

  2. এবার একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ভাঁজা করে বেরেস্তা করে অর্ধেক
    তুলে রাখতে হবে।

  3. বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে মাখানো মাংস দিয়ে কোর্মার মতো রান্না করতে হবে।
    মাখা মাখা ঝোল রাখতে হবে।

  4. অন্য দিকা বাসমতি চাল ৩০ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে।
    আরও একটি পাত্রে চালের চার গুণ জল গরম করে কাঁচা লঙ্কা ৫টা, এলাচ ৪টা, দারুচিনি, গোলমরিচ, শাহি জিরা,পুদিনাপাতা, ধনেপাত ও লবণ দিয়ে ফুটাতে হবে।
    জল ফুটে উটলে চাল দিয়ে ফুটাতে হবে।
    অল্প শক্ত থাকতে ভাত ঝরাতে হবে।

  5. যে হাঁড়িতে দম হবে সেই পাত্রে প্রথমে অল্প ঘি দিয়ে পাত্র গরম করে তিন ভাগের এক ভাগ ভাত দিতে হবে।

  6. এর ওপরে অর্ধেক মাংস বিছাতে হবে। মাংসের ওপর বেরেস্তা চিনি দিয়ে দিতে হবে।

  7. জাফরান, দুধ ও কেওড়ার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে।

  8. আবার ওপরে ভাত দিতে হবে।

  9. এভাবে দুটি অথবা তিনটি স্তর করে চাল ও মাংস সাজাতে হবে।
    সবার ওপরে ভাত দিয়ে বাকি বাটার বা ঘি ছড়িয়ে দিতে হবে।

  10. এরপর জাফরান ও কেওড়ার জল ছড়িয়ে দিয়ে হাডির মুখ আটা মাখা দিয়ে সিল করুন। ১৫-২০ মিনিট মাঝারি আঁচে দমে বসান। আঁচ থেকে নামিয়ে ১০ মিনিট পরে সিল খুলে গরম গরম পরিবেশন করুন

Yield: ৫ জন; Prep Time: ১০ মিনিট; Cook time: ৩০ মিনিট; Total time: ৪০ মিনিট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.