সুস্থ থাকতে খাওয়া-দাওয়ায় শাকসবজি

তরকারির খোসা ছাড়ালে তরকারির খাদ্যগুণ কমে যায়। খোসা ও খোসার নীচেই আছে শরীরের পক্ষে মূল্যবান ভিটামিন ও খনিজ যার পুষ্টিগুণ ভেতরের শাঁসের চেয়ে বেশি।

তরকারির খাদ্যগুণ নষ্ট না করবার কয়েকটি উপায়ঃ-

  • তরকারি কুটে না ধুয়ে, তরকারি কোটবার আগেই জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।

  • কুটে নেওয়ার পর তরকারি জলে ভিজিয়ে বেশিক্ষন রাখবেন না।

  • রান্না করার খুব বেশিক্ষন আগে তরকারি কুটবেন না।

  • খুব বেশি পাতলা করে টুকরো করবেন না বা কুরুনি দিয়ে কুড়বেন না। তরকারি কোটবার পর যাতে বেশি রোদ-হাওয়ার সংস্পর্শে না আসে সেদিকে লক্ষ রাখতে হবে।

  • লেটুস পাতা জাতীয় একটি শাক ও দু-তিন রকম তরকারি মিশিয়ে নুন ছাড়া স্যালাড খান।

  • পরিবেশনের ঠিক আগেই স্যালাড তেইরি করবেন।

যাঁরা সুপাচ্য সাদাসিদে খাবার অর্থাৎ ভাত, ডাল, দুধ, ফল, শাকসবজি খান কোন ওযুধপ্ত্র খান না বা ধুম পান মদ্যপান করেন না তাঁদের বাড়তি কোন ভিটামিনের পিল খাওয়ার প্রয়োজনই হয় না। ভিটামিন, খনিজ যা প্রকৃতি থেকে শাকসবজি, ফল মূল ইত্যাদির মধ্যে পাওয়া যায় সেগুলো বেশি খেয়ে ফেললেও ক্ষতিগ্রস্থ হওয়ার ভয় নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.