Rannaghar - Authentic Bengali Recipes

Welcome to Rannaghar, your destination for authentic Bengali recipes. Explore fish curries, vegetarian dishes, sweets, snacks, biryani, pulao and traditional Indian cooking recipes with easy step-by-step instructions.

গাজরের লাড্ডু মাত্র ৩০ মিনিটে





Recipe Type: Breakfast

Cuisine: Indian

Author: পাপিয়া

Prep time:

Cook time:

Total time:

Serves: 5

সুস্বাদু গাজরের লাড্ডু বানিয়ে ফেলুন বাড়িতেই, তাও আবার ৩০ মিনিটের কম সময়ে? অনেকের বাড়িতেই হয়তো মাইক্রোওয়েভ ওভেন আছে, কিন্তু সঠিক রেসিপির অভাবে এটা-সেটা রাঁধতে পারছেন না। চলুন, আজ শিখে নেয়া যাক মাইক্রোওয়েভ ওভেনে ৩০ মিনিটেরও কম সময়ে গাজরের লাড্ডু তৈরি করার উপায়।





Ingredients


  • ৪টি বড় সাইজ এর গাজর

  • ১কাপ গুঁড়ো দুধ

  • ২টা এলাচ

  • ৪টেবিল চামচ ঘি (আপনি চাইলে আরো ঘি দিতে পারেন)

  • হাফ কাপ চিনি

  • ১ মুঠো কাজু বাদাম কুচি

  • লাড্ডু গড়ানোর জন্য গুঁড়ো দুধ




Instructions



  1. প্রথমেই গাজর গুলো ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার গাজর গুলো চিজ গ্রেটার এর মাধ্যমে গ্রেট করে নিন।

  2. এবার একটি ম্যাক্রো ওভেন প্রুফ বাটিতে গাজর এবং ঘি মিশিয়ে ৫ মিনিট মাইক্রো ওভেনে হাই হিটে রান্না করুন।

  3. তারপর বের করে বাকি সব উপকরণ মিশিয়ে আবার ৩-৪ মিনিট রান্না করুন।

  4. বাটি বের করে মিশ্রণটি নেড়ে দিয়ে আবার ৩-৪ মিনিট রান্না করুন।

  5. এভাবে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা না দিয়ে বারবার হাইহিটে মাইক্রো ওভেনে রান্না করুন এবং নেড়ে দিন।

  6. মিশ্রণটি লাড্ডু বানানোর উপযোগী হলেই রান্না করা বন্ধ করুন।

  7. খুব বেশি শুকনো করবেন না। এতে লাড্ডু শক্ত হবে, সুন্দর কমলা রং আসবে না এবং খেতেও ভাল হবে না। রস ভাল মত শুকানো পর্যন্ত রান্না করুন।

  8. হয়ে গেলে লাড্ডু বানিয়ে গুঁড়ো দুধে গড়িয়ে নিন।







 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* দয়া করে এখানে অবাঞ্ছিত মন্তব্য করবেন না। সমস্ত মন্তব্য অ্যাডমিন পর্যালোচনা করেন।