মাংসের কাটলেট

উপকরণঃ-

মাংসের কিমা, পিঁয়াজ  কুঁচি, আদা বাটা, গোল মরিচ গুড়ো, গরম মশলা গুড়ো, ডিম, টক দই, নুন ও ঘি।


প্রনালিঃ-

প্রথমে কিমাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এবার ঐ কিমাটা একটি পাত্রে নিয়ে তাতে একে একে পিঁয়াজ  কুঁচি, আদা বাটা, গোল মরিচ গুড়ো, গরম মশলা গুড়ো, ডিম, টক দই, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ঢাকা দিয়ে রেখেদিন ১ ঘণ্টা।

এবার ছোট ছোট কাটলেটের মত করে বানিয়ে নিন। কড়াইতে ঘি বা সরষের তেল গরম করে তাতে ওই ছোট ছোট কাটলেটের টুকরো গুলো দিন। হালকা আঁচে লাল লাল করে ভেজে তুলে নিন। এবার সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মাংসের কাটলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.