ফ্রাইড চিকেন



ফ্রাইড চিকেন আমাদের অনেকের প্রিয় খাবার। বিভিন্ন সময়ে আমরা রেস্টুরেন্টে গিয়ে ফ্রাইড চিকেন খেয়ে থাকি। তবে আপনি চাইলে ঘরে তৈরি করতে পারেন মজাদার এ খাবারটি।

উপকরণঃ-

  • মুরগি ৬-৭ টুকরা করে কাটা

  • সয়া সস ২ টেবিল চামচ

  • চিলি সস ১ টেবিল চামচ

  • দুধ ১ টেবিল চামচ

  • মেয়নেজ ২ চা চামচ ( বাড়িতে বানান সুস্বাদু মেয়নেজ )

  • পেঁয়াজ বাটা ১ চা চামচ

  • রসুন বাটা দেড় চা চামচ

  • আদা বাটা ১/২ চা চামচ

  • বেকিং পাউডার ১ চা চামচ

  • ময়দা ৬ টেবিল চামচ

  • লবণ, গোলমরিচ গুঁড়া, মাস্টার্ড গুঁড়া পরিমাণ মতো

  • তেল পরিমাণ মত


  • Instructions



    1. মুরগির টুকরো, সয়া সস, চিলি সস, দুধ, মেয়নেজ, পেঁয়াজ, আদা, রসুন বাটা মেখে ৩-৪ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিন।

    2. এবারে শুকনো ময়দায় লবণ, বেকিং পাউডার, গোলমরিচের গুঁড়া, মাস্টার্ডের গুঁড়া মিশিয়ে নিন।

    3. মুরগি টুকরো গুলোতে এই মিশ্রণ ভাল করে চারপাশে মাখিয়ে নিন। ডুবো তেলে, অল্প আঁচে, সোনালী করে ভেজে তুলুন।

    4. তারপর গরম পরিবেশন করুন।


    Prep Time: 4 hrs. 00 mins.

    Cook time: 15 mins.

    Total time: 4 hrs. 15 mins.

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.