Rannaghar - Authentic Bengali Recipes

Welcome to Rannaghar, your destination for authentic Bengali recipes. Explore fish curries, vegetarian dishes, sweets, snacks, biryani, pulao and traditional Indian cooking recipes with easy step-by-step instructions.

মাইক্রো ওভেনে খাসির কাচ্চি বিরিয়ানি

বিরিয়ানি কার না ভাল লাগে, আর তা যদি হয় ঘরে বানানো। আজকে যে বিরিয়ানি রেসিপি টা আমি এখানে দিচ্ছি তা মুলত হায়দ্রাবাদি বিরিয়ানি।  আর হায়দ্রাবাদি বিরিয়ানি তে কোনো গন্ধ যেমন- গোলাপ জল ও মিঠা আতর ব্যবহার হয় না। শুধু মাত্র কেওড়া জল ব্যবহার করা যেতে পারে। 


উপকরণ:
  • খাসির মাংস-১ কেজি
  • বাসমতী চাল-১/২ কেজি
  • আলু - ৩ টি মাঝারি আকারের (৪ টুকরা করে কাটা)
  • পেঁয়াজ- ১ কাপ(কুঁচি করা)
  • টক দই-১ কাপ
  • দুধ-১ কাপ
  • দারুচিনি-৪ টুকরা
  • এলাচ-৫-৬ টি
  • লবঙ্গ-৩-৪ টি
  • তেজপাতা-৪ টি
  • রসুন বাটা- দেড় টেবিল চামচ
  • আদা বাটা-দেড় টেবিল চামচ
  • গরম মশলার গুড়ো-১ চা চামচ
  • জিরার গুড়ো-১ চা চামচ
  • শুঁকনো লঙ্কার গুড়ো- ১ চা চামচ
  • গোল মরিচের গুড়ো- ১ চা চামচ
  • জয় ফল গুড়ো- ১/২ চা চামচ
  • জয়ত্রী গুড়ো- ১/২ চা চামচ
  • আলুবোখারা- ৭-৮ টি
  • কিসমিস -১০ টি
  • কেওড়া জল- ১/২ টেবিল চামচ
  • জাফরান ০.২ গ্রাম
  • চিনি-১ চা চামচ
  • ঘি- ১/২ কাপ
  • তেল- ২ টেবিল চামচ
  • লবন- স্বাদ অনুযায়ী


পদ্ধতি:

  • মাংস ভাল করে পরিষ্কার করে এবং ধুয়ে বড় ছাকনিতে রেখে জল ঝরিয়ে নিন।
  • একটি ভারি এবং ওভেনে দেওয়া যাবে এমন পাত্র নিন এবং এর নিচে মাংস ছড়িয়ে দিন। এবার দইয়ের মধ্যে দারচিনি ও এলাচ গুরো , জাফরান মিশিয়ে দইটা মাংসে মেশান লবণ, চিনি, অর্ধেক ঘি,আদা বাটা, রসুন বাটা, লবঙ্গ,তেজপাতা এবং সব গুড়ো মশলা দিন। মাংস এবং বাকি সব উপকরণ ভাল করে মেশান এবং ২-৩ ঘণ্টা রেখে দিন।
  • একটি প্যানে তেল গরম করে আলু হালকা বাদামি করে ভেজে তুলে রেখে দিন। এরপর কেটে রাখা পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করুন।
  • চাল ধুয়ে রান্না করুন। অর্ধেক রান্না হলে নামিয়ে চাল থেকে জল ঝরিয়ে ফেলুন।
  • এখন মাংসের উপরে দুধ ঢেলে দিন এবং এর উপরে অর্ধেক হওয়া ভাত ছড়িয়ে দিন।এরপর একে একে ভাজা আলু, পেঁয়াজ বেরেস্তা,বাকি ঘি,আলুবোখারা,কিসমিস,কেওড়া জল ভাতের উপরে ছড়িয়ে দিন।
  • পাত্রের মুখ ঢাকনা দিয়ে ভাল করে বন্ধ করুন। প্রয়োজনে ময়দার গোলা দিয়ে ভাল করে সিল করে দিন।
  • এখন ৩৭৫ ডিগ্রি ফারেনহাইট এ ওভেন প্রিহিট করুন। পাত্রটি ওভেন এ দিন এবং ২০ মিনিট রান্না করুন। এরপর তাপমাত্রা কমিয়ে ৩৫০ ডিগ্রী করে দিন এবং ৪৫-৫০ মিনিট রান্না করুন।
  • এরপর ওভেন বন্ধ করে দিন এবং পাত্রটিকে আর ৩০ মিনিট ওভেন এর ভেতর এ রেখে দিন।
  • এখন সতর্কতার সাথে ঢাকনা খুলুন এবং ধীরে ধীরে উপর থেকে নিচ পর্যন্ত বিরিয়ানি মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* দয়া করে এখানে অবাঞ্ছিত মন্তব্য করবেন না। সমস্ত মন্তব্য অ্যাডমিন পর্যালোচনা করেন।